রানু মণ্ডলকে কেক ও উপহার তুলে দেওয়া হলো
দি নিউজ লায়নঃ রানাঘাট বেগপাড়ার বাসিন্দা রানু মন্ডল তার গানের জাদুতে সবার মন জয় করে নিয়েছিল। সোশ্যাল মিডিয়া তে ঝড় তোলা রানু মন্ডল। রানাঘাট রেলস্টেশনে গান করা রানু মন্ডল হটাৎ প্রচারের আলোয় এসে জীবন যাত্রা পাল্টে গিয়েছিল মুম্বাই এর সু গায়ক হিমেশ এর সান্নিধ্যে এসে। তার গান ছড়িয়ে পড়ে বিদেশে। তিনি গান পরিবেশন করতেন বিভিন্ন জায়গায়।
সঙ্গে প্রচার ও পেয়েছিলেন।বর্তমানে রানু মন্ডলের অবস্থা হটাৎ খারাপ হতে শুরু করে এই বছর কোরোনা সংক্রমন ও লকডাউনে বিভিন্ন অনুষ্টান বন্ধ হয়ে যায় ঘর বন্ধী হয়ে পড়ে রানু মন্ডল। কেউ খোঁজ খবর নেওয়ার মতন খবর ও নেননি ।রানু মন্ডল ক্রিস্টান যেহেতু তাই গত বছর তার কাছে নানা শুভেচ্ছা উপহার ভর্তি হয়েছিল।
কিন্তূ এই বছর তা কিছুই হয় নি তাই রানাঘাটের একটি সংস্থার সদস্যরা রানু মন্ডলের বাড়ি গিয়ে তার হাতে কেক বিভিন্ন উপহার তুলে দিলো এই বছর ক্রিসমাসের আগে এমন উপহার পেয়ে খুব খুশিই বিশেষ করে বর্তমান পরিস্থিতি যেমন সেখানে তার কথা ভেবে বাড়ি এসে এমন উপহার পেয়ে তাদের কে শোনালেন গান ও আর কৃতজ্ঞতা জানিয়ে বললেন কেউ আসেনি তোমরা এসে এমন উপহার পাওয়াতে খুব খুশি রানু মন্ডল।

Post a Comment